বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুব নেতৃত্বে সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব নেতৃত্বে যুব সংঘের বিকাশের জন্য সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন-২০২৬) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় যুব নেতৃত্বাধীন সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণটিতে স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস। প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের ১৩টি যুব সংঘ থেকে তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ৩ দিন চলবে।
প্রশিক্ষণে প্রি-টেষ্ট, পোষ্ট টেষ্ট, সংগঠন কি? কেন সংগঠন করা প্রয়োজন ? সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন পরিচিতি, নেতৃত্বের ভুমিকা ও নেটওয়ার্কিং, আর্থিক নীতিমালার প্রাথমিক ধারনা, সংগঠনের গঠনতন্ত্র ও ব্যবস্থাপনা ব্যবস্থা, নিবন্ধণ প্রক্রিয়া, আর্থিক নীতিমাল ও যুব সংগঠনরে আইনগত বধৈতা, সংগঠনরে র্কমসূচি প্রণয়ন, যুব সংগঠনের আইনগত কাঠামো, ্একটি সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়, সংগঠনের অভ্যন্তরীন সভা ও যোগাযোগ, নারী নেতৃত্ব ও সংগঠনে নারীদের ভুমিকা, মনিটরিং এবং ডকুমেন্টেশন, স্থানীয় সম্পদের ব্যবহার ও নেটওয়াকিং, সাংগঠনিক টেকসইতা ও বিকাশ, গ্রুপ ভিত্তিক পরিকল্পনা, সংগঠন উন্নয়নের উপাদান ইত্যাদী বিষয়ে আলোচনা করা হয়।
৩দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ২৫ জন তরূণ-তরূণী যুব সংঘের বিকাশের জন্য সংগঠন উন্নয়ন বিষয়ে জ্ঞান সংগ্রহ করবে, সচেতন হবে এবং নিজেদের যুব সংঘকে নিবন্ধনের আওতায় নিয়ে আসবে। পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করবে। এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত সামগ্রিক শিক্ষার উপর ভিত্তি করে ৫টি দল তাদের কর্ম পরিকল্পনা তৈরী করবে যেগুলো পরবর্তীতে বাস্তবায়ন করবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের সার্টিফিকেট প্রদান করা হবে।

প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ইন্সপিরেটর নয়ন হোসেন, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, এসোসিয়েট ট্রেইনার সাকিব হাসান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া