শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলা এবং কল্যাণপুর এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করা হয়েছে। আজ (১২ জুলাই) বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফ এই গুরুত্বপূর্ণ স্থান দুটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার পরিদর্শন শেষে সেতু বিভাগের সচিব মোঃ আব্দুর রউফ জানান, স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে প্রস্তাবিত সেতু দুটির গুরুত্ব অপরিসীম। সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় টেকসই ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​এ সময় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার বলেন, “কোলা-ঘোলা ও কল্যাণপুর এলাকায় সেতু নির্মাণ এই অঞ্চলের অবহেলিত মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে এই সেতু দুটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বিপ্লব ঘটবে, যা মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি চিরতরে দূর করবে।

পরিদর্শনকালে সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বহুল কাঙ্ক্ষিত এই সেতু নির্মাণের প্রাথমিক এই পদক্ষেপকে ঘিরে আশাশুনি উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ২ নংবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা