শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাস্তা দখল রেখে ব্যবসা করায় কলারোয়ায় কয়েকজনকে জরিমানা

রাস্তা দখল রেখে ব্যবসা পরিচালনা করায় কলারোয়ার কয়েকজন দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার কলারোয়া বাজারের পশুহাট মোড়সহ কয়েকটি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন জানান, ‘কলারোয়া বাজারের বিভিন্ন যায়গায় সরকারি রাস্তা ও রাস্তার পাশের ফুটপাত অবৈধ দখল করে অনেকে দোকানপাট ও ব্যবসা পরিচালনা করছেন। ওই সব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেসময় ৯টি মামলায় কয়েকজন ব্যক্তিকে ৪হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়।’

অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসি ল্যান্ড আক্তার হোসেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে থানা পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা