মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি ব্রহ্মরাজপুর বাজার হয়ে ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর, কোমরপুর, ধুলিহর, দামারপোতা ও মাটিয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
‎তাকদির আহসান রুবেল ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎শোভাযাত্রায় তাকদীর আহসান রুবেল বলেন, দীর্ঘদিন ধরে আমি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করলে মানুষের কল্যাণে কাজ করে যাব। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।
‎শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- ধুলিহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান তুহিন, বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবু, শাহাজান সিরাজি, ইউপি সদস্য মিনহাজ মোর্শেদ
জমাত আলী,জাহারুল ইসলাম, মো. ইউসুফ আলী, আফছার আলী, আব্দুল আলী,ইলিয়াস বাবু,মোহাম্মদ আলী, আমিনুর রহমান বাবু, রায়হান কাজল,রফিকুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও সমর্থকেরা।
‎শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের