সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: অভিজ্ঞতার কথা শোনা হোক: বাস্বত কন্ঠস্বর, বাস্তব পরিবর্তন’ এই স্লোগানকে সামনে রেখে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুল হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চোধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অন্তর্ভূক্তিমুলক মানসিক স্বাস্থ্য সেবার গুরুত্ব ও সম্মিলিত করনীয় বিষয় নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার নাজমুন ইসলাম। অনুষ্ঠানে পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি সবসময় উপেক্ষিত থাকে। কিন্তু এটি শারীরিক রোগের থেকেও গুরুত্বপূর্ণ।
গত চার বছর ধরে সুইজারল্যান্ড দুতাবাসের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল ও অগ্রগতি সংস্থা সাতক্ষীরা জেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা ও মহড়া
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন


