সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের মৃত আশরাফ এর পুত্র আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদের মাদকের আখড়া ধ্বংস ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকা বাশির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করেন- নলকুড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত আশরাফের পরিবার দীর্ঘদিন যাবত তাদের পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাদের পরিবার মাদকসহ বারবার পুলিশ এর নিকট গ্রেফতার হয়েও তারা ছাড়া পেয়ে পুনরায় আবার মাদক ব্যবসা করে আসছে।
কদমতলা বাজার কমিটি সহ এলাকাবাসী তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করেও কোন ফল হয়নি। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের উপর হামলা করে সম্প্রতি ধান ও পাট ব্যবসাযী রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় এই মাদক ব্যবসায়ীরা।
ওই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে । প্রতিবাদ মিছিল থেকে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে বক্তারা চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এ প্রতিবেদককে শামসুজ্জামান, মোঃ জাকির হোসেন বলেন জাহাঙ্গীর; আলমগীর সহ তাদের পরিবারের সকল সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী। উল্লেখ্য প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে যদি ওদের আইনি ব্যবস্থা না নেয়া হয় তাহলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে উল্লেখ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে বার্ষিক খ্রীষ্টীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন


