কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা


কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও দূষিত পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান। স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দোতলা ভবনের পেছনে পলিথিন, প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট, কাগজ ও বিভিন্ন ধরনের পচনশীল বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে। কোথাও কোথাও ময়লা পোড়ানোর চিহ্নও রয়েছে। ভবনের জানালার কাছেই আবর্জনার স্তূপ থাকায় দুর্গন্ধ সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু জানান, দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিষয়টি নিরসনে পৌর কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
অভিযোগ রয়েছে, বিষয়টি পৌরসভার পরিচ্ছন্নতা কাজের দায়িত্বে থাকা নাজমুল ইসলামকে জানানো হলেও ময়লার স্তূপ অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে রোববার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত ময়লার ভাগাড় অপসারণ, এলাকাটি পরিষ্কার এবং ভবিষ্যতে সেখানে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পারবিস্তারিত পড়ুন


