লন্ডনে আ.লীগ-এনসিপির তুমুল সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪


যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে। এ ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিশিষ্টজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, লন্ডনের মতো সভ্য সমাজে দেশের রাজনৈতিক বিরোধ টেনে এনে এমন বিশৃঙ্খলা পুরো ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য চরম লজ্জাজনক।
জানা গেছে, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান চলাকালে মে ফেয়ার হলের বাইরে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন।
অনুষ্ঠান শেষ হওয়ার পর মে ফেয়ার হলের পেছনের সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি ও সংঘর্ষ চলে। বিশৃঙ্খলা থামাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মে ফেয়ার হলের পেছনের এই সংঘর্ষের ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বাসিন্দা, নাগরিক সমাজের প্রতিনিধি ও উপস্থিত অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রবাসীদের ভাষ্যমতে, লন্ডনের মতো সভ্য সমাজে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ আমদানি করে কেবল বিরোধিতার জন্য বিরোধিতা এবং ডিম-বোতল ছুড়ে মারার মতো সংস্কৃতি বাংলাদেশের জন্য অসম্মানজনক ও চরম লজ্জাজনক।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দেশে-বিদেশে থাকা ১ হাজারবিস্তারিত পড়ুন

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
দীর্ঘ প্রতীক্ষা ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলোবিস্তারিত পড়ুন

সংসদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক
শারীরিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদবিস্তারিত পড়ুন


