মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দেশে-বিদেশে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুর্নীতির বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনও করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এসব তথ্য জানান।

দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) ইতিমধ্যে আদালতে দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে থাকা নতুন কিছু সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। দুদক সচিব বলেন, মামলার সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগ প্রমাণ এবং বিচার নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।

দুদক সূত্র জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগ উঠে আসে। এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও বর্তমানে অনুসন্ধানের আওতায় রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

দীর্ঘ প্রতীক্ষা ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলোবিস্তারিত পড়ুন

সংসদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক

শারীরিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদবিস্তারিত পড়ুন

দেশের প্রচলিত আইনেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রত্যর্পণ চুক্তিরবিস্তারিত পড়ুন

  • শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে : পুলিশ
  • ডিসেম্বর ঘিরে কী হচ্ছে বাংলাদেশ সীমান্ত এলাকায়?
  • লন্ডনে আ.লীগ-এনসিপির তুমুল সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪
  • ব্যাংক ঋণের ৩২ শতাংশই খেলাপি, ৫ বছরে বেড়েছে পাঁচ গুণ
  • ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট চলতি সপ্তাহেই জারির সম্ভাবনা
  • ইসরায়েলি পার্লামেন্টের প্রথম মুসলিম ডেপুটি স্পিকার আহমেদ তিবি
  • অনলাইন পোর্টালকে নীতিসহায়তা ও বিজ্ঞাপন দেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর
  • ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
  • ডিসেম্বরকে ঘিরে নাশকতার শঙ্কা নেই : এসআরবি