সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ


সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এনামুল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ মোঃ আবুল কাশেম।
লিখিত অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন, গত ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে তাঁর অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই বিবাদী তাঁর জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধান কাটার কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আবুল কাশেমের আশঙ্কা, বিবাদী পুনরায় তাঁর জমিতে প্রবেশ করে পাকা ধান কেটে নিয়ে যেতে পারেন এবং ফসলের ক্ষতিসাধন করতে পারেন। বয়স ৭৬ বছর হওয়ায় একা এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা তাঁর পক্ষে কঠিন বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
ঘটনার পর পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান অভিযোগকারী। তিনি বিষয়টি তদন্ত করে বিবাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের জমি ও ফসলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
সাতক্ষীরা সদরে বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ওবিস্তারিত পড়ুন


