বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তার মা ছবিরন খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই শওকত আলী দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে স্বামীকে দিলেও নির্যাতন বন্ধ হয়নি।

পরবর্তীতে শওকত আলী কুখরালী কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। এ সময় নাছিমা সন্তানদের নিয়ে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে শওকত আলী প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন।

এ নিয়ে নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় স্বামী শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। এ বিষয়ে ২০১২ সালের ৩০ আগস্ট সংশ্লিষ্টদের পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।

অভিযোগের পরদিন ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও মা ছবিরন খাতুন ইটাগাছার ওই ভাড়া বাসায় গিয়ে নাছিমাকে মারধর করেন। একপর্যায়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাছিমার মৃত্যু হয়।

আদালত সূত্রে জানা যায়, মৃত্যুর আগে নাছিমা খাতুন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। অপর দুই আসামি হাসিনা খাতুন ও ছবিরন খাতুনকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিসহ অন্য আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ

সাতক্ষীরা সদরে বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়

​সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগদান করা নাজমুল হুসাইনেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল
  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল