বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ

সাতক্ষীরা সদরে বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান (১৯) এবং ছাত্রলীগের সদস্য মোঃ মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে এবং মিন্টু একই এলাকার আমবীরের ছেলে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আলিপুর এলাকায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে শোডাউনে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হাতে ইটপাটকেলসহ মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। পরবর্তীতে তাদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সাতক্ষীরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ( পুলিশের গাড়ি নম্বর সাতক্ষীরা ঠ ১১-০০১১) ঘটনাস্থলে পৌঁছে আটক করে দুজনকে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো বিষয় এখানে ঘটেনি। মূলত আটককৃতরা থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। পুলিশ আগে থেকেই তাদের গ্রেপ্তারের জন্য এলাকায় নজরদারি রেখেছিল এবং স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়

​সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগদান করা নাজমুল হুসাইনেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল
  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল