শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শীতের কাপড় কিনতে ভ্রাম্যমাণ দোকানে ভিড়

সন্ধ্যা হলেই সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় নামে ঠান্ডা। এসব নিয়ে কলারোয়ায় শীতের শুরুতেই জমে উঠেছে ফুটপাতের ভ্রাম্যমাণ শীতবস্ত্রের দোকানগুলো।

প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এসব ভ্রাম্যমাণ কাপড়ের দোকানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

দেখা গেছে, কলারোয়ার মেইন রোডের রাস্তার পাশে, গ্রামের বিভিন্ন হাট-বাজারের ফুটপাতের ওপর ও ভ্যান গাড়িতে করে বাহারি রঙের এসব শীতবস্ত্র বিক্রি করে ব্যবসায়ীরা। আর এসব কাপড় কিনতে আসেন নিম্নবিত্তের পাশাপাশি উচ্চবিত্তরাও।

কয়েকজন ব্যবসায়ী বলেন, কয়েক দিন ধরেই কলারোয়ার প্রায় সব দোকানে কম-বেশি শীতের কাপড় কেনাকাটা শুরু হয়ে গেছে। ক্রেতাদের চাহিদার কথা ভেবে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট, টুপি সবই মিলছে এসব দোকানে।
হেমন্তের মাঝে শীতের আগমনী ধ্বনি বেজে উঠেছে, নিচে নামছে তাপমাত্রার পারদ-হেমন্ত দিবারাত্রির হিম হিমভাব যেন শীতেরই পদধ্বনি। রাত বাড়ার পর অল্পস্বল্প হলেও ভোরের দিকে বেশ শীত অনুভূত হচ্ছে। কুয়াশায় মোড়ানো রাতভোর, শিশির ভেজা সকাল ও হালকা হিমেল বাতাস আভাস দিচ্ছে শীতের আগমনীর।

শক্রবার বিকালে সরেজমিনে কলারোয়ার কলাটুপির বাজারে গিয়ে দেখা যায় বাজার এক পাশের ফুটপাতে ক্রেতা বিক্রতা শীতকে ঘিরে ব্যস্ত সময় পার করছে। প্রতিবছর শীত মৌসুম আসলেই তাদের বিক্রেয়ের অবস্থা বেশ ভালোই হয়। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত থেকে রক্ষা পেতে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে ক্রেতারা।

ফুটপাতের বিক্রিতাদের সাথে কথা বলে জানা গেছে, ফুটপাতে উলের সোয়েটারের দাম পাচ্ছে ক্রেতারা ১৬০ থেকে ৩০০ টাকায়। জ্যাকেট ২০০ থেকে ৪০০ টাকায়। ফুলহাতা গেঞ্জি ও বাচ্চাদের জামা সেট ৫০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

শীতের পোশাক কিনতে আসা কুশোডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা মামুনের সাথে কথা বললে তিনি জানান, অনেক খুজা খুজির পর আমার ছেলে মেয়েসহ পরিবারের লোকজনের জন্য সোয়েটারসহ কয়েকটি শীতের কাপড় কিনেছি। এবং নিজের জন্য একটি উলের সোয়েটার কিনেছি। শীত বেশী পড়ার কারণে দোকানীরাও দাম বেশি চাচ্ছে। অনেক দর-দামের পর ট্রাউজার ৩ টি কিনেছি ৩০০ টাকায় ও আমার শ্বাশুরীর জন্য ১ টি সোয়েটার কিনেছি ১৩০ টাকায়। অন্য সময় এগুলো ৬০-৭০ টাকায় পেতাম। আমরা স্বল্প আয়ের মানুষ। কম দামে ভালো কিছু কাপড় পাওয়া যায় ফুটপাতে। তাই আমাদের শেষ ভরসা ফুটপাত।

দেয়াড়া ইউনিয়নের থেকে আসা কৃষক বুরান হোসেন জানান, আমার ৫ বছর বয়সের শিশু ছেলে রয়েছে। শীতের আভাসের জন্য চলে এসেছি ছেলের জন্য গরম পোশাক কিনতে।
ঝুমকা বেগম বলেন, শীত তো এসেই পড়েছে। সকাল ও রাতে ভালোয় শীত পড়ছে। শিশুদের তো গরম কাপড় লাগবেই। তাই গরম পোশাক কিনতে আসলাম। কথা হয় বিক্রিতাদের সাথে। ফুটপাতের দোকানী ওসমান হোসেন

বলেন, তিন দিন ধরে বেচা-কেনা ভালো হচ্ছে। সবাই বাচ্চাদের কাপড় বেশি কিনছেন। অন্যান্য পোশাক আছে কিন্তু তার থেকে বাচ্চাদের কাপড় মহিলারা বেশি কিনছে।

শীতের নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের কষ্ট সীমাহীন হলেও হাসি পুটেছে দোকানিদের।

কলারোয়ায় একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, গত বছরের মতো এ বছরও শীত তেমন ছিল না। তবে কয়েক দিন থেকে শীত বাড়ায় শীতের কাপড় বিক্রি বেড়েছে। সেই সঙ্গে দামও কিছুটা বেড়েছে বলে স্বীকার করেছেন তাঁরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান