শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নিজের জমিতে ঘর বাধতে অন্যের বাঁধা!

কলারোয়ায় নিজের ক্রয়কৃত জমিতে ঘর বাধতে পারছে না সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশ অধিদপ্তরের সাবেক প্রধান সহকারী আব্দুল মজিদ।

ঘটনাটি ঘটেছে, কলারোয়া উপজেলার পরানপুর গ্রামে। এ ঘটনায় কলারোয়া থানায় তিনি একটি অভিযোগ দিয়েছেন।

তিনি রোববার সকালে সাংবাদিকদের জানান, তার পরানপুর মৌজায় ৯৮ নং দাগে ৪ শতক জমির উত্তর পাশের্ব ৮টি কলমযুক্ত দোকান ঘর নির্মাণকালে গত ২৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কতিপয় প্রতিবেশীরা আমার জমিতে এসে আকস্মিক ভাবে হামলা করে। এসময় তারা আমার বিল্ডিং নির্মাণ কাজে বাধা প্রদান করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। গালি দিতে নিষেধ করিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এসময় আমার বৌমা সুমাইয়া খাতুন (২০) আমাকে উদ্ধার করতে আসলে তাকেও মান-অপমান করে। আমার ডাকচিৎকার শুনে আমার ছেলে মাহমুদুল হক (৩০) এগিয়ে আসলে তাকেও মারপিট করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে চলে যায়।

তিনি আরো বলেন, অন্যায় ভাবে তাদের রেকর্ডিও জমির উপর দিয়ে পথ দাবী করছে। সেখানে বিবাদীদের মাঠে সরিষা লাগানো রয়েছে। এছাড়া ওই মাঠে আরো বহু মানুষের জমি আছে কিন্তু কারোর কোন সমস্যা হচ্ছে না, পথও লাগছে না। বিবাদীরা অন্যায় ভাবে আমার জমিতে দোকান ঘর নির্মাণ করতে দিচ্ছে না।

তিনি এঘটায় সুষ্ঠবিচার দাবী করে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ