সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ৩-১ গোলে ঝাউডাঙ্গাকে হারিয়ে স্বাগতিক কেঁড়াগাছি ফাইনালে উঠেছে।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত ১৬ দলীয় নক আউট শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় স্বাগতিক ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ও ঝাউডাঙ্গা মর্ডান ক্লাব ফুটবল একাদশ পরষ্পর মুখোমুখি হয়।

খেলার শুরুতে‌ কেঁড়াগাছির আত্মঘাতী গোলে ঝাউডাঙ্গা ১ গোলে এগিয়ে যায়। ২৯ মিনিটে কেঁড়াগাছির ১০নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় দারুস ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে বিরতিতে যায়।
মধ্য বিরতির পর কেঁড়াগাছির ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাদ্দাম ৫ মিনিট ও ২০ মিনিটে ২টি গোল করে দলকে জয়ের দ্বারপ্রান্তে এগিয়ে নেন।

রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩-১ গোলে জয়লাভ করে স্বাগতিকরা।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মেহেদি হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও মোশারফ হোসেন।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভূট্টোলাল গাইন, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, সদস্য ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, হারুন গাজী, চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম রানা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল