রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় একদিনে ৩জনের আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় বিষপান করে শান্তা খাতুন (১৮) এবং গলায় ফাঁস দিয়ে জ্যোতি মন্ডল (২৪) ও রাইস উদ্দিন সানা (৬০) বিষপানে আত্মহত্যা করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামের ইটভাটা শ্রমিক আসাদুল মোড়লের মেয়ে শান্তা খাতুন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিক তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। শান্তা খাতুন প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।

এদিকে, উপজেলার জালালপুর ইউনিয়নের আটঘরা গ্রামের মৃণাল কান্তির (রাজীব দাস) স্ত্রী জ্যোতি মন্ডল (২৪) পারিবারিক কলহের জের ধরে বসতঘরের আড়ায় পরনের শাড়ি গলায় পেচিয়ে সকাল ৮টার দিকে আত্মহত্যা করেন।

অপরদিকে, উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামের ঝটু সানার ছেলে রইসউদ্দীন সানা (৬০) আর্থিক অনটনে কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

তালা থানার ওসি মেহেদি রাসেল বলেন, মৃত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব