শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইয়ুথ এন্ট্রেপ্রেনিউরশীপ ই-কমার্স প্লাটফর্ম (ইয়েপ) এর মিটআপ অনুষ্ঠিত

ইয়ুথ এন্ট্রেপ্রেনিউরশীপ ই-কমার্স প্লাটফর্ম (ইয়েপ) এর ফাস্ট মিটআপ-২০২০ইং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ‘চিলি গার্ডেন’ রেস্টুরেন্টে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-কমার্স প্লাটফর্মটির শুভ উদ্বোধন করেন জাতীয় দৈনিক আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা (চেয়ারম্যান এইচআর গ্রুপ)।

প্রধান অতিথি বলেন, দেশে এই প্রথম তরুণ ও দরিদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করার উদ্দেশে যাত্রা শুরু করেছে “ইয়েপ” ই-কমার্স প্লাটফর্ম। তাদের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি উচ্ছ্বসিত। আশা করছি এ প্লাটফর্মটি প্রচারের মাধ্যমে প্রসার ঘটাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এসময় তিনি ‘ইয়েপ’ কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

তিনি আরও বলেন, ইয়েপের এই উদ্যোগ দেখে আমি আপ্লূত, তিনি যুব উন্নয়ন এর যাবতীয় ট্রেনিং সুবিধা ফ্রি তে উদ্যোক্তাদের করানোর ব্যবস্থা গ্রহন করবেন। এছাড়া আরও বলেন, বাংলাদেশে এমন গ্রুপ প্রথম দেখলেন যেখানে শুধু অসহায় উদ্যোক্তাদের আর্থিক সহায়তা করা হয়। উনিও সব সময় “ইয়েপের” পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশিদ আলম, ব্যবস্থাপনা পরিচালক নোহা & ব্রাদার্স এবং জান্নাতুল আফরোজ সুমি, অথর, মেন্টর, এন্ট্রেপ্রেনার, ট্রেনার এবং সোশ্যাল ওয়ার্কার।

গ্রুপের উপদেষ্টা কাজী শহিদুল ইসলাম সুজন বলেন, উদ্যোক্তাদের জন্য সরকারি সার্টিফিকেট সহ ফ্রি ট্রেনিং করাচ্ছি এবং সামনে ও এটা অব্যাহত থাকবে। পাশাপাশি ট্রেনিং ভাতা ও দেয়ার ব্যাবস্থা করেছি। আমাদের ওয়েবসাইট হচ্ছে এর মাধ্যমে ৬৪ জেলার ব্লাড ডোনার দের সংযুক্ত করে ব্লাড ডোনেশন করার ব্যবস্থা ও ব্লাড ডোনেশন ক্যাম্পিং করার ব্যাবস্থা করব, পাশাপাশি অনলাইনে ফ্রি মেডিকেল হেলথ সার্ভিস এর ব্যাবস্থা করা হবে।

ইয়েপের এডমিন মোহাম্মদ রুবেল বলেন, যারা একটিভ থাকবেন তাদের জন্য স্পেশাল সাপোর্ট থাকবে পাশাপাশি বিভিন্ন উপহার প্রদান করা হবে। একজন আই টি এক্সপাট হিসেবে গ্রুপের সকল সদস্যদের আই টি বিষয়ক সকল সুবিধা ফ্রি সহায়তা করার আশ্বাস দেন তিনি।

ইয়েপের অন্যতম এডমিন শিল্পী আক্তার শিলা বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন।
তিনি বলেন, ইয়েপ আমার পরিবার। সবাই নিস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে। এর প্রতিদান সকলেই পাবেন। পাশাপাশি যে কোন ধরনের সহায়তা করার জন্য অপরিসীম চেষ্টা থাকবে বলে জানান। অন্য সব সাধারণ গ্রুপের মতো এখানে টাকা দিয়ে কোন ট্রেনিং করানো হয় না এবং এসব নিয়ে কাউকে বিজনেস না করার আহবান জানান।

ইয়েপের মডারেটর টিমের সম্মানিত মডারেটর কাজী আবু ইমরান নিজস্ব তহবিল থেকে অন্য উদ্যোক্তা জুবাইদা ইসলাম কে একটি সেলাই মেশিন উপহার দিয়ে ইয়েপের ভালোবাসার বন্ধন কে আরও মজবুত করেন। এছাড়া মনিটরিং টীম ও মডারেটর টীমদের ক্রেস্ট ও গেস্টের মাঝে গিফট বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুবকর সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক, বিউটি গ্রীন বিডি & ফাউন্ডার বেসিক নিডস ফাউন্ডেশন্স (বিএনফ)।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাসিহা খানম বিথী ও মুসফেরা জাহান।

 

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়