মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাস্কর্য ইস্যুর উপর প্রতিক্রিয়া

‘মুক্তিযুদ্ধেই রাষ্ট্রের মৌলিক প্রশ্নের নিষ্পত্তি হয়েছে’ : আ স ম রব

জ্ঞান-বিজ্ঞান শিল্প সাহিত্য বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যেই বিদ্যমান। পৃথিবীর পঞ্চম বৃহত্তম জনগোষ্ঠী হিসেবে বাঙালি সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়েই ক্রমাগত বিকশিত হচ্ছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে।

বাঙালি জাতীয়তাবাদের উত্থান, বিকাশ ও ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জীবনে পুনর্জাগরণের ধারায় সংশ্লিষ্ট সকল মৌলিক প্রশ্নের নিষ্পত্তি হয়েছে।

ভাস্কর্য ইস্যুর প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে এ বিবৃতি প্রদান করেছেন।

বাঙালি জাতি ক্রমশ অগ্রসর হচ্ছে ‘তৃতীয় জাগরণে’র পথে। এই জাগরণ বাঙালি জীবনে নবতর সামাজিক উপাদান সমৃদ্ধ একটি সুন্দর দীর্ঘস্থায়ী কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করবে, অন্যান্য জাতিসত্তার পাশাপাশি বাঙালি জাতিসত্তার উচ্চতর বিকাশ নিশ্চিত করবে।

মীমাংসিত বিষয় সমূহ নিয়ে অপ্রয়োজনীয় ইস্যু সৃষ্টি করা জাতির মেধা, মনন ও সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়।

ভাস্কর্য ইস্যু জাতিকে বিভেদ, অনৈক্য ও সংঘাতের দিকে ঠেলে দেবার অপচেষ্টা।

বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মৌলিক মানবাধিকার এবং ভোটাধিকারকে অপহরণ করার ফলে সমাজে রাজনীতির প্রবাহমানতা অবরুদ্ধ হয়ে পড়েছে। গণতন্ত্রের অনুপুস্থিতিতে রাজনৈতিক শূন্যতায় সমাজে ভয়ঙ্কর রাজনৈতিক সংস্কৃতির উদ্ভব ঘটছে। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে রাষ্ট্র ও সমাজ অকার্যকর হবার দিকে ধাবিত হবে।‍

সুতরাং বিদ্যমান ব্যবস্থা থেকে উত্তরণ এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা গ্রহণ করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবুল মোবারক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী