শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দুই সন্তানের জননীর আত্মহত্যা

দেবহাটায় কুলসুম খাতুন (২৭) নামের দুই সন্তানের এক জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
তিনি উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের নুরুজ্জামানের মেয়ে এবং বদরতলা গ্রামের আবুল হাসানের স্ত্রী।

ভোরে পিতার বাড়ীতে অবস্থানকালে নিজের ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে স্বজনরা।

নিহত কুলসুমের নানী রাবেয়া খাতুন (৬৫) জানান, শ্বশুর শাশুড়ীর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় মাস তিনেক আগে কুলসুম তার দুই সন্তানকে নিয়ে ধোপাডাঙ্গায় পিতার বাড়ীতে চলে আসে। রবিবার ভোরে ফজরের নামাজের পর কুলসুম নিজের ঘর থেকে বাইরে আসে এবং অল্প কিছুক্ষনের মধ্যে আবার নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। দরজা খোলার জন্য বারবার তাকে ডেকেও কোন সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে তার বৃদ্ধ নানী স্থানীয় প্রতিবেশি অপর এক মহিলাকে সাথে নিয়ে ঘরের দরজা ভেঙে কুলসুমের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে দেবহাটা থানার খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে কুলসুমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, নিহত গৃহবধূর সুরতহাল পরবর্তী মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এঘটনায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা