রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দিনমজুরকে গলা কেটে হত্যার ঘটনায় ৩ জন আটক

সাতক্ষীরা শহরতলীর দহকুলায় নিজ বাড়ির পিছনের বাঁশ বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহতের স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের নাম আব্দুল আজিজ (৫৬)। তার বাবার নাম মৃত এনামুল্লাহ।

আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী রোকেয়া খাতুন, একই গ্রামের দ্বীন আলীর ছেলে জেহের আলী ও নিহতের ভাই চাঁদ আলীর ছেলে নজরুল ইসলাম।

দহকুলা গ্রামের দিনমজুর শফিকুল ইসলাম ও ভ্যানচালক হাফিজুল ইসলাম জানান, তারা দু’ ভাই ও বোন নাজমা খাতুনকে রেখে তার মা হালিমা খাতুন ১২ বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এর এক বছর পর বাবা কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের রোকেয়া খাতুনকে বিয়ে করেন। তার কোন সন্তান সন্ততি নেই। বাবা খালে বিলে মাছ ধরে ও অন্যের কাজ করে সংসার নির্বাহ করতেন।

প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতেন না। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মা রোকেয়া খাতুনের কাছে বাবা কোথায় তা জানতে চান। তিনি বাবার অবস্থান সম্পর্কে বলতে না পারায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পিছনে বাঁশবাগানে বাবার গলাকাটা লাশ উপুড় করা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।

তারা জানান, বাবার কোন শত্রু ছিল না। তবে দেড় বছর আগে মা রোকেয়ার সঙ্গে চাচাত ভাই নজরুলের সম্পর্কের জের ধরে বিরোধ হয়। কিন্তু পরে তা মিটে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, নিহত আব্দুল আজিজের লাশ উদ্ধারের পর রোববার সকালে ময়না তদন্তর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোবাইল কললিষ্ট যাঁচাই করে নিহতের স্ত্রী রোকেয়া, নিহতের ভাইপো নজরুল ইসলাম ও প্রতিবেশী জেহের আলীকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার ভোরে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব