রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি ৩০ হাজার ওয়েবসাইটে প্রবেশে সমস্যা

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সার্ভারে বৈদ্যুতিক গোলযোগের কারণে ৩০ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইটে (.gov.bd) প্রবেশ করা যাচ্ছে না।
রোববার সকাল থেকে এ সমস্যা দেখা দেয়।

বিটিসিএলের সূত্র জানায়, সার্ভারে বিদ্যুৎ সংযোগের ইনভার্টার জ্বলে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে।

সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটের দেখাশুনো করে এটুআই। এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফী এলাহী বলেন, ‘আজ সকাল ১০টার দিকে বিটিসিএলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ না থাকার কারণে সার্ভার রান করছে না। কিন্তু পোর্টাল কিংবা সার্ভারে সমস্যা নেই। গত রাতেও সমস্যা দেখা দিয়েছিল, সেটা ঠিকও করা হয়েছিল। কিন্তু সকালে আবার দ্বিতীয় দফায় সমস্যা দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘কানেকশনের কাজ চলছে। পাওয়ার এলে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে সার্ভারের একট অংশ চালু করতে পারব। বিদ্যুৎ সরবরাহ চালু হলে কয়েক ঘণ্টার মধ্যে সিস্টেমটাকে রি-স্টার্ট করে রেডি করা যাবে। তখন গ্রাজুয়ালি একটির পর একটি ওয়েবসাইট ভিজিবল হতে শুরু করবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিস, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের গুরুত্বপূর্ণ ৬২টি ওয়েবসাইটকে আমরা একটু সংবেদনশীল মনে করি। এই সাইটগুলোর কয়েকটিও বন্ধ রয়েছে। এছাড়াও এখনো ৩০ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইট ডাউন হয়ে আছে, সাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। সরকারি মন্ত্রণালয় ও দপ্তরের মোট ওয়েবসাইট রয়েছে ৪২ হাজারের বেশি। আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোই এখন বিটিসিএলের সার্ভারে।
বাকিগুলো রয়েছে ন্যাশনাল ডেটা সেন্টারে।’

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ