সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চূড়ান্ত

অবশেষে নির্ধারিত হলো বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের সিরিজ। সে সঙ্গে নিশ্চিত হলো দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডকে চিঠিও দিয়েছে বিসিবি। তবে বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজসহ আরও একটি টেস্ট।

বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে জল ঘোলা কম হয়নি। আরও হয়তো বাকি আছে। সেটি মাঠের ক্রিকেটে। কিন্তু তার আগে যা হলো, তা নাটকের চেয়ে কম কিসে? প্রথমে শোনা গিয়েছিল তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে একটি টেস্ট যেন বাদ দেওয়া হয়। কয়েক সপ্তাহ পর জানা গেল টি-টোয়েন্টি সিরিজই খেলতে আগ্রহী নয় ক্যারিবীয়রা।

কৌতূহল দ্বিগুণ হওয়ার দশা। টি-টোয়েন্টি চ্যাম্পিয়নদের হলো কি! একটু অবাক করার মতোই ঘটনা! ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের খেলাই হলো টি-টোয়েন্টি যাদের, তারা কি আসলেই খেলতে চায় না? পরে জানা গেছে, অন্দরমহলের খবর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২০২৩ ভারত বিশ্বকাপের বাছাইপর্বের অংশ। তাই এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজেও আছে আইসিসির দৃষ্টিতে। কারণ দুই কিংবা তিন ম্যাচের টেস্ট সিরিজ সমান পয়েন্ট কাউন্ট হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে।

তবে, টি-টোয়েন্টি সিরিজের বেলায় আইসিসির কোনও প্রভাব নেই। তাই উইন্ডিজ ক্রিকেট বোর্ড বিসিবিকে চিঠি দিয়ে অনুরোধ করে লম্বা সিরিজ যেন স্বল্প করা হয়। কারণ টানা খেলার মাঝে থাকায় ক্লান্ত তাদের ক্রিকেটাররা। বর্তমানে উইন্ডিজ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে।

ক্যারিবীয়দের অনুরোধে সাড়াও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। গত বুধবার (২ ডিসেম্বর) বিসিবি সিরিজ ছোট করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ও ক্যারিবীয়দের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ হবে ২টি টেস্ট ও তিনটি ওয়ানডের। আর একেবারেই বাদ দেওয়া হয়েছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সবকিছু ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে আসবে উইন্ডিজরা। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। বন্দরনগরীতে একটি টেস্ট ও ওয়ানডে। বাকি সব ম্যাচ হবে হোম অব ক্রিকেট মিরপুরে। সিরিজ নির্ধারণ হলেও এখনো ম্যাচগুলোর সূচি ঠিক হয়নি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর