শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নিয়মিত খেলা-ধুলা করলে শরীর ও মন ভাল থাকে’ : শেখ আফিল উদ্দিন এমপি

‘নিয়মিত খেলা-ধুলা করলে শরীর ও মন ভাল থাকে। শরীর ভাল থাকলে পার্থিব জগতের কোন কাজে কেউ পিছিয়ে থাকেনা। সমাজের খারাপ কাজ থেকেও নিজকে দুরে রাখা সম্ভব হয় শুধুমাত্র খেলা-ধুলায় নিয়ম মেনে মনোনিবেশ থাকলে। বর্তমানে মাদকমুক্ত সমাজ গড়ার ভাল মাধ্যম হলো খেলা-ধুলা। খেলা-ধুলা একদিকে যেমন নিজের শরীরকে সুস্থ রাখে অন্যদিকে সমাজের মানুষের সাথে মানুষের বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠে। আর বন্ধুসুলভ সম্পর্কের মাধ্যমে সমাজ তথা দেশের উন্নয়নে যুবকরাই পারে নিজেদের উৎসর্গ করতে।’

রোববার বিকালে যশোরের শার্শা উপজেলার নাভারণ-বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে নাভারণ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন একথা বলেন।

বেনাপোল আদিবা ইন্টারপ্রাইজ একাদশ ও নাভারন ক্রীড়া কল্যান সমিতির মধ্যকার খেলায় প্রথমার্ধে বেনাপোল আধিয়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এগিয়ে ছিল।
খেলার দ্বিতীয়ার্ধে নাভারন খেলোয়ার কল্যান সমিতির ১ গোলে সমতা ফিরে আসে।
পরে টাইব্রেকারে উভয় দল সমান ভাবে ১১-১১ গোল করার কারণে বিচারক মন্ডলীর চুড়ান্ত সিদ্ধান্তে উভয় দলকে চ্যাম্পিয়ান ঘোষনা করেন।

নাভারন ক্রীড়া কল্যান সমিতির ১০ নং জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় বিচমার্ককে ম্যান অব দি ম্যাচ ঘোষনা করেন।

খেলা শেষে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন উভয় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় সাবেক খেলোয়াড় দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, সহ-সভাপতি আলহাজ সালেহ আহম্মদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ও উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক।

খেলার সার্বিক পরিচালনায় ছিলেন আমিনুর রহমান ও সেলিম রেজা।

নাভারণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন