শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র মো. জাহাঙ্গির বিশ্বাসের স্ত্রী আওয়ামীলীগের মেয়র প্রার্থী হুর জাহান বেগমের পক্ষে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌর বাসীর আয়োজনে প্রয়াত মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী মেয়র প্রার্থী হুর জাহান বেগমের সমর্থকরা এ কর্মসুচি পালন করে। শনিবার বিক্ষোভ মিছিলটি শহরের নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র মো. জাহাঙ্গির বিশ্বাসের অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। পরে ঐ স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,নড়াইল পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল বিশ্বাস, যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাফজুর রহমান,জাতীয় মহিলা সংস্থা, নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ অনেকে।
বক্তারা কৃষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙ্গেছে তারা স্বাধীনতা যুদ্ধকে মেনে নিতে পারেনি। দেশের চলমান উন্নয়নও তারা মেনে নিতে পারছে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের আস্ফালন দেশেকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। নড়াইল পৌরবাসী অতীতেও রাজপথে থেকে মোকাবেলা করেছে। বর্তমানেও করবে।’ এ সময় ভাস্কর্য ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয় এবং জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মি প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের অসমাপ্ত কাজ শেষ করার জন্য এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রয়াত মেয়রের স্বপ্নের ডিজিটাল নড়াইল পৌরসভা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আসন্ন পৌনসভা নির্বাচনে প্রয়াত মেয়রের স্ত্রী হুর জাহান বেগমকে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে নড়াইল পৌর এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা