সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভা নির্বাচন-২০২১

মেয়র -৩, সংরক্ষিত কাউন্সিলর-১১,সাধারন কাউন্সিলর পদে ২৮ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ ও সাধারন কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন পত্র সংগ্রহকারি প্রার্থীর সমার্থকদের তথ্য মতে জানা যায়, উপজেলা নির্বাচন অফিস থেকে রবিবার-সোমবার (২০ ও ২১ডিসেম্বর) নির্ধারিত সময়ে কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন (০৩) জন মনোনয়ন পত্র সংগ্রহকারি প্রার্থীরা হলেন, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত
পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
এ পর্যন্ত মেয়র পদে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা যায়নি। অপরদিকে অদ্যবধি সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও ৯টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা যায়।

সোমবার(২১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিস থেকে শেখ আমজাদ হোসেনের পক্ষে মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীর সহোদর বড় ভাই বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব শেখ মারুফ হোসেন ও আলহাজ্ব শেখ তোজাম্মেল হোসেন মানিকসহ কর্মী-সমার্থকবৃন্দ। এ দিকে একই দিন বেলা ১২ টায় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রার্থীর চাচা আ’লীগ নেতা নজরুল ইসলাম, ভ্রাতা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহিদুজ্জামান সাহিদসহ কর্মী-সমার্থকবৃন্দ।

গত ২১ ডিসেম্বর মেয়র পদে সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর পক্ষে সহোদর ভাই সাংবাদিক আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা যায়। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, রবিবার-সোমবার অফিসচলাকালীন সময় ৩ জন মেয়র প্রাথর্ী ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারন
কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
তিনি আগামী ৩০ জানুয়ারী-২১’ পৌরসভা নির্বাচনকে
সামনে রেখে পৌরবাসীকে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার
দিতে সকল প্রার্থীকে নির্বাচনী বিধিমালা অনুসরণ করার
উপর গুরুত্ব আরোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল