সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জামায়াত নেতা কর্তৃক জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে জামায়াত
নেতা আমিরুল কর্তৃক দরিদ্র ইজিবাইক চালকের স্ত্রীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের আব্দুস সালাম সরদারের কন্যা তানিয়া সুলতানা। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার স্বামী একজন দরিদ্র ইজিবাইক চালক। বিগত ২০১৮ সালে আমার পিতা আমার নামে এবং আমার
মায়ের নামে দহকুলা মৌজায় আরএস ৮২১,৯৬৩ নং চূড়ান্ত খারিজ খতিয়ান মতে ৮২১/১ নং খতিয়ান, যার হোল্ডিং নং- ১৬৮৫, আর এস ১৩২১ দাগে নালিশি ভূমি ৮.২৫ শতক ক্রয় করেন মৃত মোমিন উদ্দিন সরদারের পুত্র হাফিজুল ইসলামের কাছ থেকে। কিন্তু সুচতুর হাফিজুল উক্ত সম্পত্তিতে আমাদের দখলে
যেতে নিষেধ করে বলেন, কয়েকদিন অপেক্ষা আমার ভাই আমিরুল আমানতের মামলা দায়ের করেছে।

আদালত উক্ত ১৬১/১৯ নং মামলাটি খারিজ করে দেন। মামলা খারিজ করে দেওয়ার পরই হাফিজুল তার ভাই সাতক্ষীরা শহরের চিহ্নিত জামায়াত নেতা পৌর ৫নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী আমিরুল
ইসলামকে দিয়ে উক্ত জমি দখলের ষড়যন্ত্র শুরু করে। একপর্যায়ে উক্ত সম্পত্তিতে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন কৌশলী আমিরুল। সেখানে উল্লেখ করেছে “হাইকোর্টে নাকি মামলা চলছে” যা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমিরুল কর্তৃক দায়েরকৃত মামলাটি খারিজ হওয়ার আগেই হাইকোর্ট বন্ধ হয়ে যায়। তাহলে কিভাবে হাইকোর্টে মামলা চলছে। এছাড়া উক্ত সম্পত্তি যথসামান্য মূল্যে তার কাছে বিক্রয়ের জন্য জামায়াত ও শিবিরের দলবল দিয়ে আমার বাড়িতে গিয়ে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছেন আমিরুল গং। আদালত উক্ত ১৬১/১৯ নং মামলাটি গত ১০ ডিসেম্বর ২০২০ তারিখে রায় দেওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে জামায়াত ক্যাডার নাশকতাসহ একাধিক মামলার আসামী আমিরুল। এর জেরে ১৮ ডিসেম্বর ভোরে ফজরের নামাজের পর শিবিরের প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে উক্ত সাইন বোর্ডটি ঝুলিয়ে দিয়ে যান।

বর্তমানে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের দিয়ে মোবাইলে এবং প্রকাশ্যে খুন জখমসহ নানা হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। প্রথম দিকে এলাকাবাসী আমিরুলকে পছন্দ করলেও ধীরে ধীরে আসল চেহারা বেরিয়ে আসছে। এলাকার মানুষ স্বল্প শিক্ষিত হওয়ায় তাদের বোকা বানিয়ে এবং দলবল নিয়ে প্রভাব খাটিয়ে গরিব অসহায় মানুষের সম্পত্তি জোরপূর্বক দখল করে যাচ্ছে। আমি একজন দরিদ্র পরিবারের নারী হিসেবে ওই
জামায়াত ক্যাডার আমিরুলের কবল থেকে আমাদের ক্রয়কৃত সম্পত্তি উদ্ধার এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা মাননীয় পুলিশ সুপারসহ সংশিষ্ট
কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন