শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ

সাতক্ষীরায় ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে শহর সমাজসেবা অফিস।

শহর সমাজসেবা অফিস ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের তত্তাবধায়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে মার্কেটপ্লেসে যুক্ত হয়ে আয় করা যাবে।

শহর সমাজসেবা অফিসের ফ্রিল্যান্সিংয়ের স্বল্পমেয়াদী কোর্সে মাত্র ছয় মাসে ওয়েব ডিজাইন শেখা যাবে। আর ডিজাইনের পাশাপাশি ডেভেলপমেন্ট শিখতে সময় লাগবে আরও ছয় মাস অর্থাৎ মাত্র এক বছরেই একজন শিক্ষার্থী ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে যথোপযুক্ত জ্ঞান অর্জন করে অনলাইন থেকে আয় করার উপযোগী হয়ে উঠবেন।

জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর এই দুই সেশনে ভর্তি হতে পারবে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্রশিক্ষণ নিতে ইচ্ছুক ব্যক্তিরা।

ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় শহর সমাজসেবা অফিসের ফ্রিল্যান্সিং বিভাগের শিক্ষক মো. মামুন হাসান নাসুর সাথে।
কোন ব্যক্তি কেন শহর সমাজসেবা অফিসের তত্ত¡াবধায়নে পরিচালিত ফ্রিল্যান্সিং কোর্স এ ভর্তি হবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেকার সমস্যার সমাধানে অনলাইন ফ্রিল্যান্সিং বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ও স্মার্ট পেশা। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি এই পেশায় আত্মনিয়োগ করে ঘরে বসেই আয় করতে পারেন এবং নিজেকে বেকরত্বের অভিশাপ থেকে দূরে রাখতে পারেন। বিভিন্ন সোস্যাল মিডিয়ায় আসক্ত হয়ে সময় নষ্ট না করে কেউ যদি সেই সময়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করে তবে সে নিজেই অনলাইন জগতে কর্মসংস্থান তৈরি করতে পারবে।

এই কোর্সে ভর্তির প্রক্রিয়া কি এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রশিক্ষণ গ্রহণ করতে হলে সবার আগে সময় নিয়ে কোর্সটি কমপ্লিট করার মানসিকতা থাকতে হবে। তারপর থাকতে হবে নিজস্ব ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার। ভর্তির জন্য শিক্ষার্থীরা সরাসরি শহর সমাজসেবা অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা প্রশিক্ষকের মোবাইল নম্বরে (০১৯৫৬১৩১৫৬৯) যোগাযোগ করতে পারেন।

এ ব্যাপারে শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ এই যুগে এসে প্রত্যেকেরই তথ্য-প্রযুক্তি সম্পর্কে সাম্যক জ্ঞান থাকা খুবই জরুরি। আমাদের দেশে শিক্ষার হারের সাথে তাল মিলিয়ে বেকারের সংখ্যাও লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। এই বেকার সমস্যার সমাধান করতে পারে অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং।

তিনি আরও বলেন, সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসের আছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। যেখানে শিক্ষার্থীরা প্রত্যেকে একটি করে কম্পিউটার ব্যবহারের পাশাপাশি উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে। আমাদের শিক্ষকমÐলীও খুবই দক্ষ এবং আন্তরিক। এজন্য আমার মনে হয় সাতক্ষীরার সব বেকারদেরই উচিৎ ফ্রিল্যান্সিং শেখার এই সুবর্ণ সুযোগ কাজে লাগানো।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার