শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন আসছে, গাছ আছে কষ্টে! কলারোয়ায় গাছে গাছে পেরেক ঠুকে বিলবোর্ড

নির্বাচন আসছে, গাছ আছে কষ্টে! কলারোয়ায় গাছে গাছে পেরেক ঠুকে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন আর প্লাকার্ড টাঙানো হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত এর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার ১২টি ইউনিয়নের সড়কের পাশের গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হচ্ছে আগামি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-বিলবোর্ড। এতে গাছগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। মরে গেছে বা যাচ্ছে অনেক গাছও।

সম্প্রতি কলারোয়া উপজেলার গড়গড়িয়া বাজার, খোরদো, যুগিখালী বাজার, শাকদাহ বাজার, ছলিমপুর বাজার, হেলাতলা, সোনাবাড়িয়া বাজার, রায়টা বাজার, চন্দনপুর সড়কসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে এমনই চিত্র। সড়কের পাশের গাছে গাছে ঝুলছে বিভিন্ন আগামি নির্বাচনের লক্ষ্যে প্রচারণার অসংখ্য ডিজিটাল বিলবোর্ড। এগুলো পেরেক দিয়ে গাছে আটকানো হয়েছে। সম্ভাব্য প্রার্থী বা রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি সম্বলিত বিলবোর্ডের পাশাপাশি এসবের মধ্যে রয়েছে বিভিন্ন স্থানীয় কোচিং সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য ব্যবসা ও সামাজিক প্রতিষ্ঠানেরও ফেস্টুন-বিলবোর্ড। পিছিয়ে নেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারগুলোর বিজ্ঞাপনও।

নাম প্রকাশে অনিচ্ছুক কলারোয়ার সাবেক এক প্রধান শিক্ষক বলেন, ‘গাছে পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয় তা দিয়ে পানি ও এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব ঢোকে। এতে গাছের ওই জায়গায় পচন ধরে। ফলে তার খাদ্য ও পানি শোষণপ্রক্রিয়া ব্যাহত হয়। একসময় গাছটি মরে যায়।’

ইয়াচিন আলী নামের এক বাসিন্দা বলেন, ‘সড়কের পাশের প্রতিটি গাছে পেরেক মেরে ১৫ থেকে ২০টি বোর্ডও টাঙানো হয়েছে। গাছে নির্বিচারে পেরেক লাগানোর কারণে সড়কের অনেক গাছ মরে গেছে। গাছে পেরেক মারা বন্ধ না হলে গাছগুলোও মরে যাওয়ার ঝুঁকিতে পড়বে।’

গাছে গাছে এভাবে পেরেক লাগানো উচিত কি না, এমন প্রশ্নের জবাবে বিলবোর্ড টাঙানোকালে এক যুবক বলেন, ‘মনে হয় লাগানো ঠিক না।’

বেসরকারি কলেজের এক শিক্ষক বলেন, ‘প্রাণিকুলের বেঁচে থাকার জন্য প্রধান উপাদান গাছ। এই গাছের যে প্রাণ আছে, অনুভূতিশক্তি আছে, তা প্রমাণিত। তবে গাছের বাকশক্তি নেই। গাছ সবকিছু বিলিয়ে দিয়ে আমাদের জীবন বাঁচিয়ে রাখছে। উপকারের প্রতিদান হিসেবে গাছে পেরেক মেরে মানুষ তার প্রতিদান দিচ্ছে। আমাদের বিবেককে জাগ্রত করা দরকার।’

সংশ্লিষ্টদের প্রতি গাছে গাছে পেরেক মেরে নির্বাচনসহ অন্যান্য বিলবোর্ড টাঙানো রোধ ও যেগেুলো ইতোমধ্যে স্থাপন করা হয়েছে সেগুলো অপসারণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা