শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলীয় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে খামার ব্যবস্থা শীর্ষক প্রশিক্ষণ

“উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে সমন্বিত খামার ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের যাদপপুর গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে ও পিবিআরজি-০৯৮, এনএটিপি ফেজ-২, পিআইইউ, বিএআরসি’র অর্থায়ণে বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিং মহাপরিচালক ড. মীর্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিতত্ত¡ বিভাগীয় প্রধান ড. মো. মন্জুরুল ইসলাম, বিনা ময়মনসিং বৈজ্ঞানিক কর্মকর্তা, এআরই বিভাগ ও পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্প’র সহযোগী প্রধান গবেষক মো. আল-আরাফাত তপু, শ্যামনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন হোসেন, উপসহকারি কৃষি অফিসার শেখ কামরুল হাসান ও মো. সামছুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শংকরকাটি ও যাদবপুর গ্রামে ফার্মিং সিস্টেম গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কৃষকের জীবন যাত্রার মানোন্নয়নে হাঁস মুরগী পালন, মাছ চাষ, ফসল, গবাদি পশু পালন, শাক-সবজি চাষের মাধ্যমে মডেল গ্রাম তৈরী করা হচ্ছে।

“উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে সমন্বিত খামার ব্যবস্থা” শীর্ষক প্রশিক্ষণে শতাধিক কৃষক -কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক