শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোলাম রহমান ব্রাইটের কবিতা : “না”

না

গোলাম রহমান ব্রাইট

তোমার অপেক্ষায় এখন আর আমি বসে থাকি না
আবেগ মিশ্রিত চাওয়া গুলো আর জমা রাখি না।
বিরহ বেদনার দোহাই দিয়ে আমি আর কাঁদি না
রঙিন প্রজাপতি ধরার জন্য আর কারো সাধি না।

জল্পনা কল্পনায় মাতাল পবনে আর ঘ্রাণ খুঁজি না
মনের আকুলতা চুপসে গেছে তাই বৃষ্টিতে ভিজি না।
এক দৃষ্টিতে মেঘ পানে আর চেয়ে থাকি না
অশ্রু ধারায় চোয়ালের মাঝে আল্পনা আঁকি না।

খোলা চুলে বিষণ্ণ বিকেলেও বিহঙ্গ দেখি না
হৃদ কাননে উৎসারিত কথার কোনোটা মেকি না।
নির্ঘুম রাতে আকাশে তাকিয়ে আর তারা গুনি না
তোমায় নিয়ে ভ্রমণে যাবার জন্য স্বপ্ন বুনি না।

বিকেল হলেই ধুলোমাখা পথে আর হাঁটি না
যখন তখন তোমাকে নিয়ে আর ছড়া কাটি না।
ইচ্ছে হলেই একনজর দেখার ছলে ছুটে যাই না
উজান গাঙে নাও বেয়ে বেয়ে আর গান গাই না।

চরম বাস্তবতার যাঁতাকলে পিঁষে চলতে জানি না
জোয়ার ভাটায় জীবন বাজি রেখে গুণ টানি না।

একই রকম সংবাদ সমূহ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা