বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিশোরগঞ্জে বাসে আগুন, ড্রাইভারের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবের দুর্জয় মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। সে সময় অগ্নিদগ্ধ হয়ে বাসচালকের মৃত্যু হয়।

সোমবার (১১ জানুয়ারি) ভোর চারটায় বিসমিল্লাহ পরিবহনের ঐ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মৃত বাসচালক আবুল হোসেন (৫৫) বাসে ঘুমিয়েছিলেন।

খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। সে সময়ে বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, কয়েল থেকে বাসে আগুনের সূত্রপাত।

নিহত ড্রাইভার নরসিংদীর পলাশ উপজেলার খালিশার টেকের কিতাব আলীর ছেলে। এই নিয়ে সপ্তাহের ব্যবধানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রকিবুল হাসান বলেন, ‘ভোর সাড়ে চারটায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিভানোর পর বাসের ভিতর থেকে আগুনে পুড়ে ছাই হওয়া ড্রাইভারের মৃতদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করি।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের