শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৭ মার্চ হচ্ছে না বাণিজ্য মেলা, এ বছর কি হবে

এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা জানুয়ারির পরিবর্তে ১৭ মার্চ শুরু হওয়ার কথা ছিল। তবে তা আর হচ্ছে না। এ মেলা আপাতত স্থগিতই থাকছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৭ মার্চকে নির্ধারণ করে ছাড়পত্রের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু ওই দিন বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস হওয়ায় ১৭ মার্চের পরিবর্তে ১৪ মার্চকে পুনঃনির্ধারণ করে আবার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মেলা আপাতত স্থগিতের কথা জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে।

এ বিষয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, নতুন স্থানে (পূর্বাচলে) মেলার আয়োজন নিয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবধরনের প্রস্তুতি আছে।

কিন্তু মহামারি করোনার উদ্বেগের কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনায় আপাতত স্থগিত করা হলো এই মেলা।

এ মেলা কি এবার হবে? এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, ‘আপাতত হচ্ছে না, বা না হওয়ার সম্ভাবনাই বেশি; এতটুকু বলা যায়। আগামীকাল সব ক্লিয়ার করে বলা যাবে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী