মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চোখ ধাঁধানো গোল বাংলাদেশি তরুণের, মুগ্ধ ইংলিশ কোচ জেমি

ফয়সাল আহমেদ ফাহিম জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে’র চোখে পড়েছেন আগেই। ইতিমধ্যে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে একবার ডেকেছেনও এ তরুণকে। গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচটি খেলেছে বাংলাদেশ, ওই ম্যাচের জন্য ডাকা প্রাথমিক ক্যাম্পে ছিলেন সিরাজগঞ্জের এই তরুণ।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসকে নিয়ে জেমি দেখছিলেন শেখ জামাল ও সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচ। যে ম্যাচে চোখে লেগে থাকার মতো এক গোল করলেন ১৮ বছরের ফয়সাল আহমেদ ফাহিম।

২২ মিনিটে তার পায়ের কারুকাজ ও বুদ্ধিদীপ্ত ফিনিশিং থেকে বিস্মিত হয়েছেন অনেকে। নাইজেরিয়ান জন ওকোলির বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে ঢুকে পড়েছিলেন শেখ জামালের সীমানায়। বাধা দিতে আসা জামালের ডিফেন্ডার মোজাম্মেল হোসেন নিরাকে ঘোল খাইয়ে ডজ দিলেন। নিরা আর দাঁড়িয়ে থাকতে পারেননি, পড়ে যান মাটিতে। একটু এগিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে যেভাবে বল জামালের জালে পাঠিয়েছেন ফাহিম, তা দেখে চোখ জুড়িয়েছে সবার।

এই ফাহিম আগেও দর্শনীয় গোল করে নিজের প্রতিভার আলো ছড়িয়েছেন। ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর দোহার গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে কাতারের বিপক্ষে এমন দর্শনীয় গোল ছিল তার। সেটি ছিল এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচ। ওই ম্যাচে তিনি গোল করেছিলেন কাতারের ২ ডিফেন্ডারকে গতিতে ছিটকে দিয়ে। বাংলাদেশের কিশোররা জিতেছিল ২-০ গোলে।

ওই বছরই আগস্টে নেপালে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফাহিম। গ্রুপপর্বে ভুটানের বিপক্ষে এবং সেমিফাইনালে নেপালের বিপক্ষেও গোল ছিল তার।

মঙ্গলবার ফাহিমের দারুণ গোলের পরও জিততে পারেনি তার দল। ২-০ গোলে এগিয়ে গিয়েও ৩-২ ব্যবধানে হেরেছে শেখ জামালের কাছে। জিতলে হয়তো দারুণ গোলের জন্য ম্যাচটি স্মরণীয় হয়ে থাকতো এই তরুণের কাছে।

কেমন গোল করেছেন ফাহিম? তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল স্টেডিয়ামে বসে খেলা দেখা জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে’র কাছে। তিনি রীতিমতো মুগ্ধ এই তরুণের গোলে। বললেন, ‘চমৎকার গোল করেছে সে।’

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর