রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মসজিদে প্রবেশের পর প্রথম কাজ কী?

মসজিদ আল্লাহর ঘর। মুমিন মুসলমানের ইবাদতের স্থান। আল্লাহর ইবাদত-বন্দেগির জন্যই মানুষ মসজিদে প্রবেশ করে। কিন্তু মসজিদে প্রবেশ করেই কি বিশেষ কোনো কাজ আছে? এ সম্পর্কে হাদিসের নির্দেশনাই বা কী?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে প্রবেশ করার পর দুই রাকাআত নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন। বসার আগেই নামাজ পড়ার দিকনির্দেশনা এসেছে হাদিসে-
হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন (কোনো এক) জুমআর দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের সামনে খুতবাহ দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি (মসজিদে) এলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ‘ওহে! তুমি কি নামাজ আদায় করেছ? সে বলল, ‘না’। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘উঠ, নামাজ আদায় করে নাও।’ (বুখারি)

মসজিদে প্রবেশ করেই দুই রাকাআত নামাজ আদায় করা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। মসজিদে ঢুকে দুই রাকাআত নামাজ পড়া ছাড়া বসতে নিষেধ করেছেন প্রিয় নবি। হাদিসের অন্য বর্ণনায় তা সুস্পষ্টভাবে ওঠে এসেছে-

– হজরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত সে দুই রাকাআত নামাজ না পড়ে; ততক্ষন পর্যন্ত যেন না বসে।’ (বুখারি)

– হজরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত, নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে দুই রাকাআত নামাজ পড়ে।’ (বুখারি, মিশকাত)

– হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন বসার আগে দুই রাকাআত নামাজ আদায় করবে।’ (মুসলিম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, সপ্তাহিক জুমআ কিংবা প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে দুই রাকাআত নামাজ পড়া। এটি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত।

আর জুমআর দিন খুতবাহ শুরু হয়ে গেলে অন্যের খুতবাহ শোনার অসুবিধা যেন না হয় সে দিকে লক্ষ্য রেখেও দুই রাকাআত সুন্নাত আদায় করে নেয়া যেতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে, এ নামাজ আদায় করা নিয়ে কারো সঙ্গে বাদানুবাদ কিংবা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়া ঠিক হবে না।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমআর দিনসহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পর দুই রাকাআত নামাজ পড়ে বসার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক