শ্যামনগরে সুন্দরবন দিবস পালন


‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই স্লোগানে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর আয়োজনে ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম, উপদেষ্টা মাসুম বিল্লাহ, সহসভাপতি জিল্লুর রহমান, মারুফ বিল্লাহ, মোতাসিম বিল্লাহ, নিশাত মাহজাবীন, আবুল বাসার, শাহরিয়া সুলতানা জ্যোতি প্রমূখ।
ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন আমাদের রক্ষা করে। সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, বিভিন্ন এলাকায় সুন্দরবনের কোল ঘেঁষে শিল্পায়ন, বন্যপ্রাণী শিকার ও কাঠ পাচারের কারণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশ আজ হুমকির মুখে।
এ বিষয়ে সচেতনতা তৈরি করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন হয়। সেই সম্মেলনেই ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন


