রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে কর্মশালা

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সহযোগিতায় উপজেলা হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ উল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

কর্মশালাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মাদ জাহিদুল ইসলাম।

কর্মশালাতে তালা উপজেলার ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, সকল ইউপি সচিব, সংরক্ষিত আসন ও সাধারণ আসনের নির্ধারিত সংখ্যক সদস্যগণ অংশগ্রহণ করেন।

ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম এর সঞ্চালনায় কর্মশালাটির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে ৫টি করে শিখন স্ব-স্ব ইউনিয়ন পরিষদ থেকে মোট ৬০টি কাজ উপস্থাপন করা হয়। এর মধ্য থেকে সকলের ভোটে চুড়ান্তভাবে ৬টি ভাল শিখন সকলের সর্বসম্মতিতে নির্বাচিত হয়।

ভাল শিখন গুলোর মধ্য থেকে নির্বাচিত ৬টি ভাল শিখন হল : ১. সরুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে ‘কপোতাক্ষ নদের পাশে নীলিমা ইকো পার্ক স্থাপন’ ২. খলিলনগর ইউনিয়ন পরিষদ থেকে ‘গর্ভবতী মাদের প্রশিক্ষণ, চেকআপ ও পুষ্টিকর খাবার বিতরণ’ ৩. তালা সদর ইউনিয়ন পরিষদ থেকে ‘নৌকার আদলে কালভাট নির্মান’ ৪. ইসলামকাটি ইউনিয়ন পরিষদ থেকে ‘পরিষদের আঙ্গিনায় মা ও শিশুদের জন্য বসার ব্যবস্থা এবং শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী রাখা’ এবং ৫. মাগুরা ইউনিয়ন পরিষদ থেকে ‘ ইউনিয়ন পরিষদ চত্তরে পাঞ্জেগানা মসজিদ স্থাপন এবং গোলচত্তর স্থাপন’, ৬. কুমিরা এবং ধানদিয়া ইউনিয়ন পরিষদ থেকে ‘স্কুলের ছাত্র/ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ”।

পরবর্তীতে অংশগ্রহণকারীগণ চিহ্নিত ইউনিয়নের ভাল কাজ দেখার জন্য নিজ নিজ খরচে এক ইউনিয়নের জনপ্রতিনিধিরা অন্য ইউনিয়নে ভিজিট করতে আগ্রহী হন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সম্মতিতে ১৫ মার্চ ২০২১ মাসের মধ্যে এই ভিজিট করবেন বলে অংশগ্রহণকারীগন সিদ্ধান্ত নেন। উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ উল হাসান বলেন, উক্ত কর্মসূচি বাস্তবায়নে তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওবিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি,বিস্তারিত পড়ুন

  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব