বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমের সম্পর্ক মানতে না পেরে বাবা মেয়েকে হত্যা করলেন

ভারতের উত্তরপ্রদেশের হারদৌ জেলায় প্রেমের সম্পর্কের জের ধরে নিজের মেয়েকে হত্যা করেছেন এক বাবা। ১৭ বছর বয়সী মেয়ের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তিনি ধারালো অস্ত্র দিয়ে নিজের মেয়ের মাথা কেটে থানায় যাচ্ছিলেন। অবশ্য খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (৩ মার্চ) বিকেলে ওই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত সর্বেশ কুমার। প্রথমে তিনি ধারালো অস্ত্র দিয়ে নিজের মেয়েকে হত্যা করেন। এরপর মেয়ের মাথা কেটে নির্লিপ্তভাবেই রাস্তা দিয়ে হেঁটে থানার উদ্দেশে যেতে থাকেন। গ্রামের মানুষও ওই দৃশ্য দেখে অবাক হয়ে যান। তারা পুলিশকে খবর দিলে দুই কর্মকর্তা ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ বলছে, অভিযুক্ত সর্বেশ কুমার পুলিশের সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘আমিই খুন করেছি। অন্য কেউ নেই। ঘরের দরজা বন্ধ রয়েছে। মেয়ের মরদেহও ঘরে পড়ে আছে।’

কেন এমন নৃশংসভাবে নিজের মেয়েকে হত্যা- জানতে চাইলে পুলিশ গণমাধ্যমকে জানায়, দীর্ঘদিন ধরে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তার মেয়ের। কিন্তু তাতে সম্মতি ছিল না অভিযুক্ত সর্বেশের। সে কারণে ক্ষোভের বসে তিনি তার মেয়েকে হত্যা করেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী