মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক দূর্ঘটনায় নিহত কলারোয়ার সাংবাদিক ফিরোজ জোয়ার্দারের দাফন সম্পন্ন

চিরনিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় নিহত কলারোয়ার সাংবাদিক ফিরোজ জোয়ার্দার।

শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে ঝিকরা গ্রামের পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।

নিহত ফিরোজ জোয়ার্দার ওরফে ইসমাইল হোসেন (৩৫) পৌরসভার গদখালি গ্রামের আকতার হোসেন ভোলার বড় পুত্র।

শুক্রবার বেলা ১টার দিকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে কলারোয়ায় ফেরার পথে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ট্রলির সাথে সংঘর্ঘে নিহত হন ফিরোজ জোয়ার্দার।

জানাজাপূর্ব আলোচনায় অংশ নেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, প্রয়াত সাংবাদিকের চাচা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল।

অসংখ্য মুসল্লির পাশাপাশি জানাজায় উপস্থিত ছিলেন এবং শোক ও সহমর্মিতা প্রকাশ করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আসাদুজ্জামান, মোজাফফার হোসেন পলাশ প্রমুখ।

সেসময় নিহত সাংবাদিকের পিতা উপস্থিত লোকজনসহ সকলের কাছে তার প্রয়াত পুত্র ফিরোজ জোয়ার্দার ওরফে ইসমাইল হোসেনের জন্য দোয়া প্রার্থনা করেন।

জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি