রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা উপসর্গে কলারোয়া, তালা ও কালিগঞ্জের তিন ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে তথা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে তিন রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মার্চ) পৃথক সময়ে ওই তিন ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন কলারোয়ার মির্জাপুর গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর পুত্র শেখ নজরুল ইসলাম (৬৫), কালিগঞ্জের বসন্তপুর গ্রামের মৃত উজির আলীর পুত্র শফিউল্লাহ (৭০) ও তালার মির্জাপুর বারাত এলাকার মৃত ইসমাইল হোসেনের পুত্র গোলাম হোসেন (৬০)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলারোয়ার শেখ নজরুল ইসলাম গত ১৩মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২০ মার্চ রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, কালিগঞ্জের শফিউল্লাহ গত ১০মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর ২০মার্চ রাত ১২টার একটু পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে, গোলাম হোসেন গত ১৬মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২০মার্চ সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে তথা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন