শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার এক ইউনিয়নে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের বামনআলী গ্রামের মীর আরিফুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগ সদস্য মেরাজ হোসেন মিঠু গত ৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ঈদুল আযহা উপলক্ষ্যে গদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান প্রায় ২শ অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল দেননি। চেয়ারম্যান স্বাক্ষরিত স্লীপ নিয়ে ২৮ জুলাই ইউনিয়ন পরিষদে চাল আনতে গেলে তাদেরকে বলা হয় পরের দিন আসতে। পরদিন তারা ইউনিয়ন পরিষদে যেয়ে দেখেন পরিষদের প্রধান ফটকে তালাবদ্ধ।
খবর পেয়ে ইউনিয়ন পরিষদে হাজির হন স্থানীয় সংসদ সদস্যর একজন প্রতিনিধি আশরাফ উদ্দিন। তিনি বঞ্চিতদের চাল দেয়ার বন্দোবস্ত করার আশ্বাস দেন।

অভিযোগ পত্রে আরো উল্লেখ করেছেন, জনপ্রতি ১০ কেজি হারে চাল দেয়ার কথা থাকলেও দিয়েছেন ৮ কেজি করে। সেই হিসাবে ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ১০-১২ মেট্রিক টন চাল আত্মসাত করা হয়েছে।

সংসদ সদস্যর প্রতিনিধি আশরাফ উদ্দীন জানান, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম অসহায় দুই ছাত্রলীগ কর্মীকে ভিজিএফের চাল দেওয়ার জন‍্য সুপারিশ করেন। সেই কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে আলোচনা করে প্রায় ২শ স্লীপের চাল ২৮ জুলাই বিতরণের কথা ছিল। কিন্তু ঐদিন সকাল থেকে চেয়ারম্যানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শেষমেষ আমি বিষয়টি উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা (পিআইও) শুভাগত বিশ্বাসকে জানালে তিনি বলেন স্লীপধারীরা অবশ‍্যই ভিজিএফের চাল পাবেন।

ঘটনা জানতে চেয়ারম্যান মিজানুর রহমানের মুঠোফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান জানান, গদখালী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম আক্তারুজজামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দ্রুত ব‍্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান