শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে আহত, আটক ২

নড়াইলের কালিয়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া উচ্চশক্তির ঘুমের ওষুধ বিক্রি না করায় বিপ্লব সাহা (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকালে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে দুই বখাটে যুবককে আটক করেছে পুলিশ। বিপ্লব সাহা উপজেলার চাচুড়ী বাজারের এনজি মেডিকেলের মালিক ও পুরুলিয়া গ্রামের নিশিকান্ত সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের এমদাদ মোল্যার ছেলে রানা মোল্যা, মাহফুজ শেখের ছেলে মামুন শেখ ও দাড়িয়াঘাটা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে আসিফ শেখ ডাক্তারী ব্যবস্থাপত্র ছাড়া উচ্চশক্তি সম্পন্ন ঘুমের ওষুধ কিনতে বিপ্লব সাহার দোকানে যায়। তিনি ডাক্তারী ব্যবস্থাপত্র ছাড়া তাদের কাছে ওষুধ বিক্রি করতে রাজি না হলে বকাটেরা তার উপর ক্ষিপ্ত হয়। এরপর ওইদিন বিকাল ৪টার দিকে বিপ্লব সাহা পুরুলিয়া গ্রামের তার বাড়ি থেকে চাচুড়ী বাজারে যাওয়ার পথে ওই বখাটেরা তাকে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে চাচুড়ী বাজারের ওষুধ ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে প্রতিবাদ শুরু করে। ২৪ ঘন্টার মধ্যে বখাটেদের গ্রেফতারের দাবি জানিয়ে তারা কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওষুধ ব্যবসায়ীদের প্রতিবাদ ও আলটিমেটামের মুখে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কালিয়া থানা পুলিশ রানা মোল্যা (১৯) ও মামুন শেখকে (২০) আটক করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চাচুড়ী বাজারসহ আশপাশের বাজারগুলোর ওষূধের দোকান বন্ধ রয়েছে।
কালিয়া উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আসিফকে আটক করে বিচারের ব্যবস্থা না হলে উপজেলা জুড়ে প্রতিবাদ আন্দোলন করা হবে।’
কালিয়া থানার ওসি (তদন্ত) হরিদাশ রায় বলেন, ‘বিপ্লব সাহার অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক