বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের মদনপুর সদ্য নির্মিত রাস্তা উচ্ছেদ ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ

মনিরামপুর উপজেলার মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে বয়ে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের বের হবার একমাত্র ইটের সলিংয়ের রাস্তাটি উচ্ছেদ করতে ও সরকারি কাজে বাধা সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে স্থানীয় একটি সরকার বিরোধী কুচক্রি মহল।

স্থানীয় সূত্রে জানাগেছে- হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম এবং ইউপি সদস্য শামছুর রহমান এলজিএসপি প্রকল্পের আওতায় উল্লেখিত দুই বিদ্যালয়ের মাঠের মাঝদিয়ে বয়ে যাওয়া পুরাতন একটি রাস্তা পুনারায় সংস্কার করে ইটের সলিং বসিয়ে মদনপুর গ্রামের হিন্দুপাড়াসহ গ্রামবাসির যাতায়াতের ব্যবস্থা করেন। কিন্তু এ কাজে বাধা হয়ে দাড়াই স্থানীয় একটি সরকার বিরোধী কুচক্রি মহল। তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে সদ্য নির্মাণ হওয়া রাস্তাটি উচ্ছেদের পায়তারা চালাচ্ছে।
জানাযায়- ইতিমধ্যে এলাকার একটি চক্র সদ্য নির্মিত এ রাস্তা উচ্ছেদের জন্য মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান এবং শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস বরাবর লিখিত অভিযোগ করেন।

এব্যাপারে হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন- এলজিএসপি প্রকল্পের আওতায় এ রাস্তা নির্মাণ করা হয়েছে। এটা এলাকাবাসির স্বার্থেই করা হয়েছে। এ রাস্তা দিয়ে মদনপুর হিন্দুপাড়াসহ গ্রামবাসির বের হবার একমাত্র রাস্তা।

একই দাবি করে ইউপি সদস্য শামছুর রহমান বলেন- এখানে পুরাতন রাস্তা ছিলো, সেটা পুনারায় সংস্কার করে ইটের সলিং করা হয়েছে। এলাকাবাসির দাবিতেই এ রাস্তা নির্মাণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ