শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ আগস্ট, ২০২০

করোনাকালে বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সেনাবাহিনীর

করোনাকালে মানবসেবা মূলক কর্মযজ্ঞতার অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মহামারী করোনাকালীন এই কঠিন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করণ ও প্রসূতি মায়েদের দূর্ভোগ কমানো এবং দুস্থ মানুষের সেবায় নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর নির্দেশনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম গত ১০ জুন ২০২০ তারিখ হতে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন জেলায় গর্ভবতী মায়েদের এবং দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট (সোমবার) চুয়াডাঙ্গা জেলায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার এবং স্থানীয় ডাক্তারের সমন্বয়ে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে গর্ভবতী মায়েদের এবং দুস্থ মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরনের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি চিকিৎসা সেবা নিতে আসা দুস্থ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড, স্যানিটাইজার, সাবান এবং ত্রাণ বিতরণ করেন সেনা সদস্যরা।

এছাড়াও করোনা মোকাবেলায় সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, গণপরিবহন মনিটারিং, অসহায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণসহ বহুমূখী জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা প্রকার জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়