শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর সমাধিসৌধে যবিপ্রবি পরিবারের শ্রদ্ধা নিবেদন

শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পরিবার। সেখানে বৈশ্বিক মহামারী করোনা থেকে বিশ্ব সম্প্রদায় যেন মুক্তি পায়, এ জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

সোমবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

যবিপ্রবি ক্যাম্পাস থেকে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর সৌমাধিসৌধে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহীদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে করোনা মুক্ত বিশ্বের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধুর সমাধিসৌধের আলহাজ্ব মাওলানা মো. নওয়াব আলী। পরে যবিপ্রবির উাপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন সমাধিসৌধের শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো: আমজাদ হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি ও সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, সহকারী প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল-ইমরান, জাতির পিতার ৪৫তম শাহাদত বার্ষিকী পালন কমিটির সদস্য-সচিব ডা. দীপক কুমার ম-ল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যবিপ্রবি শাখার আহ্বায়ক মো. হায়াতুজ্জামান, কর্মচারী সমিতির সভাপতি এস এম সাজেদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান সোহাগ প্রমুখ।

এদিকে মাসব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।

একইসঙ্গে আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়