শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দরে ট্যাংকার ভর্তি ৫শ’ মে. টন তরল অক্সিজেন আমদানি

বিশ্বব্যাপী বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশ ও ভারতে করোনা সংক্রামন ছড়িয়ে পড়েছে। এসময়ে অক্সিজেন (গ্যাসের) চাহিদা বাড়ছে। ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে ট্যাংক ভর্তি তরল অক্সিজেন। গত এক সপ্তাহে এসেছে ৫শ’ মে. টন গ্যাস। যার প্রতিটনের আমদানি মূল্য ১৬৫ ডলার।

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, বশ্বিক করোনায় ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনীয়ত বাড়ছে। ফলে ভারতে অক্সিজেন স্বল্পতা থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ্য সম্প্রতি ও বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে তরল অক্সিজেন দিচ্ছে ভারত। গত ৭দিনে এসেছে ২৯ট্যাংকারে ৪৯৮টন ৮৪০কেজি অক্সিজেন, ১৩এপ্রিল থেকে শুরু হয় আমদানি।

বেনাপোল স্থলবন্দর পরিদর্শক ট্রাফিক এ কে এম সাইফ উদ্দিন বলেন, আগ্রাধিকার ভিত্তিতে তরল অক্সিজেনের চালান লোড আনলোড করা হচ্ছে। পাঠানো হচ্ছে সংশ্লিষ্টদের কাছে। যার আমদানী কারক পিওর অক্সিজেন, ইসলাম অক্সিজেন, লিনতে বিডি, স্পেক্ট্রা অক্সিজেন। ইতোমধ্যে ৫শ’ মে. টন অক্সিজেনের খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভারত থেকে তরল অক্সিজেন আমদানি চলমান আছে বলে জানান এ কে এম সাইফ উদ্দিন। দিনে-রাতে খালাস প্রক্রিয়া চলছে। দেশ ও জাতির স্বার্থে বন্দর কাষ্টম, ব্যাবসায়ি ও বন্দর ব্যাবহারবারীরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। দুর্যোগ ও জাতীর দুর্দিনে জীবন বাঁচাতে গ্যাস দিয়ে সহায়তা করছে বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত। ভারতের এ উদারতাকে সাধুবাদ জানান ব্যাবসায়ি নেতারা।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু