শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে সুযোগ না পেয়ে তরুণ ক্রিকেটারের আত্মহত্যা!

শারীরিক গঠন আর বোলিং অ্যাকশনে ডেল স্টেইনের সঙ্গে অনেক মিল থাকায় স্থানীয় ক্রিকেটে তিনি পরিচিত ছিলেন ‘জুনিয়র ডেল স্টেইন’ নামে। প্রোটিয়া তারকার মতো বড় ফাস্ট বোলার হবেন, নিশ্চয়ই এ স্বপ্নই চোখে এঁকেছিলেন করণ তিওয়ারি। তাঁর সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। দুদিন আগে আত্মহত্যা করেছেন মুম্বাইয়ের এ ক্লাব ক্রিকেটার।

২৭ বছর বয়সী করণের আত্মহত্যার কারণ খুঁজছে পুলিশ। তবে পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে, আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের কোনো দলে সুযোগ না পেয়ে করণ নাকি তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে ভীষণ হতাশা প্রকাশ করে জানিয়েছিলেন, তিনি আত্মহত্যা করবেন! আইপিএল না খেলতে পেরে তিনি ভীষণ বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। বন্ধু বিষয়টি করণের বোনকে জানিয়েছিলেন। বোন জানিয়েছিলেন মাকে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে শোয়ার ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যরা দেখেন, সিলিং ফ্যানে ঝুলে নিজেকে শেষ করে দিয়েছেন করণ।

আইপিএল না খেলতে পেরে কেন করণের মনে এতটা হতাশা কাজ করেছিল? বিসিসিআইয়ের নিয়ম হচ্ছে, আইপিএল নিলামে উঠতে হলে রাজ্য দলের যেকোনো ক্যাটাগরিতে খেলতে হবে। করণ অবশ্য গত মৌসুমে ওয়াংখেড়ে প্রায়ই আইপিএলের দলগুলোর নেটে বোলিং করেন। তাঁর সেই ঘনিষ্ঠ বন্ধুই বললেন, ‘ওর খুব আশা ছিল রাজ্য দলে সুযোগ পাবে। কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথাও চলছিল। খুবই সম্ভাবনাময় ক্রিকেটার ছিল। নিজের বোলিং আর ব্যাটিংয়ের ভিডিও কদিন আগে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছে। ও এমন প্রাণঘাতী সিদ্ধান্ত নেবে, ভাবতে পারিনি!’

পুলিশ সূত্র এও জানিয়েছে, কোনো কর্মসংস্থান না হওয়ায় ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন করণ। তিনি মুম্বাইয়ের সুভেনিয়র ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবে খেলেছেন। কিছুদিন আগে শেষ করেছেন লেভেল-১ কোচিং।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন