বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিথ্যাচারের বিরুদ্ধে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মিথ্যাচারের বিরুদ্ধে তালা প্রেসক্লাব এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলার শিবপুর গ্রামের মৃত শেখ পরশউল্লাহ’র পুত্র শেখ মহিউদ্দীন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তারবাড়ির সাথে একটি সোলেমানী দাওয়াখানা রয়েছে। সেখানে তিনি দীর্ঘ বছর গ্রাম্য কবিরাজ হিসেবে এলাকাবাসীকে সেবা দান করে আসছেন। এলাকার একটি কুচক্রী মহল দীর্ঘদিন তার ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে। শুক্রবার (১১ জুন) আমার দাওয়া খানায় একটি ঘটনাকে কেন্দ্র করে মূল বিষয়টি এড়িয়ে মহলটি কয়েকটি পত্রিকা ও অনলাইনে তার বিরুদ্ধে ভূয়া ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছে। যা খুবই দুঃখজনক। “সাতক্ষীরার তালায় দরজা বন্ধ করে রোগীকে পেটালেন কবিরাজ”, “ভন্ড কবিরাজের এ কেমন কেরামতি! দরজা বন্ধ করে বেধড়ক পেটালেন রোগীকে” এমন বিভিন্ন শিরোনামে যে সংবাদটি ছাপা হয় তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, মূল ঘটনা হলো- শুক্রবার সকাল ৯টার দিকে একজন রোগিসহ পাচঁজন লোক আমার কাছে আসে। ঐ রোগির স্বামী বলে তার স্ত্রীর ঘাড়ের জ¦ীন লেগেছে। আমি রোগি দেখে বলি তার ঘাড়ের জ¦ীন লাগেনি। আমি বলি তার মানসিক সমস্যা আছে বাইরে ভাল চিকিৎসকের পরামর্শ নেন। আমি এটা পারবো না। তখন রোগীর স্বামী বলে আমি আপনার কাছে আগে একটা রোগি এনেছিলাম সে ভাল হয়ে গেছে। আপনি চিকিৎসা করান। তখন আমি বলি আমার কাছে চিকিৎসা নিতে হলে প্রায় দুই মাস সময় লাগবে। তখন রোগী স্বামী বলে, আপনি কাজ করেন তখন প্রাথমিকভাবে রোগিকে আমার চিকিৎসা অনুযায়ী রোগিকে ১৫০০ টাকার ঔষধ দিই। তারা উক্ত রোগিকে সাড়ে ১১টা পর্যন্ত আমার চেম্বারে রেস্টের জন্য শুইয়ে রাখে। আমি রোগিকে বাড়ি নিয়ে যেতে বললেও তারা নিয়ে যাচ্ছিল না। এক পর্যায়ে আমার ঔষধের কোন দাম না দিয়েই তারা চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমি তাদের কাছে টাকা চাইলে তারা রাগান্বিত হয়ে আমার টেবিল ফ্যান ও আলমারি ভেঙ্গে চুরমার করে দেয়। এ সময় আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সাথে আমার ধস্তাধস্তি হয়। হঠাৎ ৪/৫ লোক ক্যামেরা নিয়ে এগিয়ে আসে এবং আমার উপর চড়াও হয়। আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাকে গালিগালাজ করে ও মারতে উদ্যত হন। এ সময় হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে জানতে পারি আমার বিরুদ্ধে বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমি তালা সদর ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে জোরালোভাবে কাজ করছি। এ নিয়ে স্থানীয় কয়েকজন আমাকে প্রায়ই দেখে নেয়ার হুমকি দিতো। উক্ত ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে আমায় সমাজে হেয় করতে উক্ত সংবাদটি পরিবেশন করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানায়। এছাড়া উক্ত কুচক্রী মহলটি দীর্ঘদিন আমাকে মারপিট ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করে আসছে। যেটি এলাকায় খোঁজ নিলেই জানা যাবে। সংবাদ সম্মেলনে তিনি পুরো ঘটনাটি উদঘাটন করে তা পত্রিকায় তুলে ধরার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসেনর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন