বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া, শ্যামনগর ও দেবহাটায় র‌্যাবের অভিযান, ৭৪১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কলারোয়া শ্যামনগর ও দেবহাটায় র‌্যাবের অভিযানে ৭৪১ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী সদর দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১ টা ১০ মিনিটের সময় কলারোয়া থানার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের রিশিপাড়া হেডমাষ্টারের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ১৯৫ পিস ইয়াবাসহ কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মো. জাহিদ হামান (৩০) কে হতে নাতে আটক করা হয়।

এদিকে ২২ জুন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় শ্যামনগরর নূরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ৪৬৭ পিস ইয়াবাসহ শ্যামনগরের রামজীবনপুর গ্রামের মৃত সলেমান গাজীর ছেলে মোঃ আব্দুল হান্নান গাজী (২৮) কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে রাত ৯টার দিকে দেবহাটা থানার পারুলিয়া ব্রিজে ওঠার আগে “আল্লাহর দান” হোটেল সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ৭৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের কাউছারের ছেলে আব্দুল আলিম (৩২) কে।

উভয় ৩টি ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১