বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনায় মৃত্যু কমছেই না, উপসর্গে ফের ১০ জন, ৮ দিনে ৬১

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ৩৯৫ জন। এ ছাড়া আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন।

এদিকে ২৪ ঘণ্টায় জেলায় ২৮৩ জনের নমুনা পরীক্ষা শেষে ৭৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদরের সেনেরগাতি এলাকার অনিল দাশ (৭০), দক্ষিণ পলাশপোল এলাকার ফিরোজা বেগম (৭৫), শহরের নিউমার্কেট এলাকার লাইলী বেগম (৬০), ফিংড়ি গ্রামের মালাতন বিবি (৫৫), পুরাতন সাতক্ষীরা এলাকার রমেদা খাতুন (৭৫), তালা সদরের মাঝিয়াড়া গ্রামের মিনা খাতুন (১৭), কালিগঞ্জ উপজেলার দুদলি গ্রামের আনসার আলী (৬৪), বসন্তপুর গ্রামের মোস্তাফিজুর রহমান (৬০), রতনপুর গ্রামের মাহফুজা বেগম (৬৫), আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের নমিতা সরকার (৬৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৭৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৬ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ রয়েছে ২৬ জন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জুলাই মাসের ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৬১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গত ১ জুলাই ১৪ জন এবং গতকাল এবং আজ ১০ জন করে মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮২ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৬৯ জন।

এছাড়া বর্তমানে জেলায় ১০৬১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ও বেসরকারী হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ১০২২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৬ জন ও বেসরকারী হাসপাতালে আরো ১৩০ জন ভর্তি রয়েছেন মোট ভর্তি ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন।

এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনাা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা