শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু, মোট আক্রান্ত ২২৫

থামছেনা মণিরামপুরে করোনার উর্ধ্বগতি। দিন যত অতিবাহিত হচ্ছে ততই রোগী এবং মৃত্যু সংখ্যা বৃদ্ধি হতেই চলেছে।

বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে দুই নারী-পুরুষের মৃত্যু হয়েছে মণিরামপুরে।

অপর দিকে এদিন নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা পজেটিভ মিলেছে বলে জানিয়েছেন হাসপাতালের টিএইচএ শুভ্রা রানী দেবনাথ। এদিয়ে তাদের তত্ত্বাবধায়নে এখন পর্যন্ত মোট ২২৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম বলেন, বৃহস্পতিবার সকালে শ্যামকুড় ইউনিয়নের নাগোরঘোপ গ্রামে আছর আলী (৬৮) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি সেখানে গিয়ে শোকাবহ পরিবারটিকে সমবেদনা জানান। এছাড়া নাজমা খানম এদিন একই ইউপির রামনগর গ্রামের অসহায় এবং অসুস্থ ইজাহার আলীকে দেখতে তার বাড়িতে যান। এ সময় তিনি তাদের হাতে নগদ অর্থসহ কিছু খাদ্য সামগ্রী তুলে দেন।

অপর দিকে উপজেলার মোবারকপুর গ্রামে নূর আলী সরদারের ছেলে কাবুল হোসেন (৩০) নামে এক যুবকের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। জানা গেছে, সে গত এক সপ্তাহ যাবৎ সর্দিজ্বরে ভুগছিল। বুধবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের স্বজনরা কাফন-দাফন করে এদিন আসরবাদ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান